September 30, 2026, 8:31 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্লিপ্ততার অভিযোগে শৈলকূপা ও হরিণাকুণ্ড থানার ওসি প্রত্যাহার করলো ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুণ্ড থানার ওসির নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠাবেন। তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন তার কী ব্যবস্থা নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

ওসিদের এত রদবদলের পরও কেন এত নির্লিপ্ততা, এমন প্রশ্নে ইসির এ কর্মকর্তা বলেন, গণহারে নির্লিপ্ততা নেই। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি দলের প্রার্থীরা বারবার আচরণবিধি লঙ্ঘন করছেন। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page