February 13, 2026, 1:28 pm
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

কোনো শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না : এমপি নিক্সন চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, কোনো শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিগত ১০ বছর আমি জনগণের উন্নয়ন ও মূল্যায়ন প্রতিষ্ঠা করেছি। জনগণ আমার মূল শক্তি।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহ বাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো। নির্বাচনে আমার প্রতীক ঈগলে আপনারা ভোট দিবেন। বিগত ১০ বছর আমি আপনাদের জন্য মাঠে-ঘাটে, স্কুল-কলেজে সর্বত্র কাজ করেছি। আপনারা মাত্র আগামী ১০ দিন আমার জন্য কাজ করবেন। ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে পুনরায় আমি নির্বাচিত হব।

নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতা-কর্মীরা।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page