September 30, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাটোর-১ আসনের নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের বাগাতিপাড়ার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা।

শনিবার রাতের কোন এক সময় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা এলাকায় ওই আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপের আগে আগুনে নির্বাচনী অফিসের কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, তালতলা এলাকায় সামিয়ানা দিয়ে তৈরি নৌকার নির্বাচনী অফিস সংলগ্ন খড়ের গাদায় রাতের কোনো এক সময় কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এতে ওই নির্বাচনী অফিসের একাংশ পুড়ে যায়। স্থানীরা গিয়ে আগুন জ্বলতে দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে সামিয়ানা ও কাপড়ের পর্দা  দিয়ে তৈরি ওই নির্বাচনী অফিস সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগানো হয়। ওই আগুনে নির্বাচনী অফিসের একাংশ অংশ পুড়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page