September 30, 2026, 5:15 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের চেষ্টার সময় হাতেনাতে ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। এসময় তাদের হাতেনাতে আটক করি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page