September 30, 2026, 5:12 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার চেষ্টা ; ৩ জনকে ধাওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে স্লিপারের রিং স্পাইক (ক্লিপ) খুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে তিনজনকে ধাওয়া করেন দায়িত্বরত আনসার সদস্যরা।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ নাশকতার চেষ্টা চালানো হয়।

আনসার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে টহল দিচ্ছিল কয়েকজন আনসার সদস্য। এসময় তিনজনকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের ক্লিপ খুলতে দেখেন তারা। তখন তারা ওই তিনজনকে ধাওয়া করেন। তবে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পান আনসার সদস্যরা। তারা বিষয়টি জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ানকে জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান বলেন, বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তিনজনকে ধাওয়া করেন। ঘটনাস্থলে টহল বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page