September 30, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পেটালেন পৌর মেয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়েছেন নৌকার সমর্থক গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাচকৈড় বাজারে ব্যানার টানানোর সময় তাকে পেটানো হয়। এ ঘটনায় আহত মো. নহর রহমান দিপুকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে মেয়র শাহনেওয়াজ মোল্লার দাবি-  তিনি নহরকে পেটাননি, ধাক্কা দিয়েছেন।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী শোভনের সমর্থক নহর রহমান দিপু গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারে ট্রাক মার্কা প্রতীকের ব্যানার টানাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত থাকা নৌকার সমর্থক গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেয়াজ মোল্লা ও তার সমর্থকরা নহরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেয়াজ মোল্লা বলেন, নহর সম্পর্কে আমার ভাতিজা। সে চাচকৈড় বাজারের ট্রাক ও ট্যাংক লরি অফিস এলাকায় ব্যানার টানাচ্ছিল। তাকে দূরে ব্যানার টানানোর জন্য বলা হলে সে বাজে কথা বলে। এর প্রেক্ষিতে তাকে ধাক্কা দিয়েছি। কোনো মারপিট করা হয়নি।

এ ব্যাপারে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page