June 10, 2026, 12:41 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

যশোর-২ আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোর-২ আসনে (ঝিকরগাছা-চৌগাছা) নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় যশোর-২ আসনের নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করে হাবিবুর রহমান বলেন, ‘নৌকা প্রতীকের বর্তমান কান্ডারি সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও নৌকার ভোট চাইছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার বিকল্প নেই। সেইসঙ্গে শেখ হাসিনারও কোনো বিকল্প নেই। তাই আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) থেকে সরে দাঁড়াচ্ছি।’

এসময় নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘চৌগাছা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে গিয়ে নৌকাকে সমর্থন দিয়েছেন। এটি নির্বাচনের প্রাথমিক একটি বিজয়। দলীয় সভানেত্রী বলেছেন, প্রার্থী আমি দেবো। আপনারা যাচাই-বাছাই করবেন না। তাই আওয়ামী লীগের সবার উচিত হবে নৌকার পক্ষে কাজ করা।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌগাছা উপজেলা চেয়ারম্যান মোস্তানিচুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ হারুন অর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page