April 24, 2026, 6:48 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ছাত্রলীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণায় বাধা এবং বিএনপির নির্বাচন বিরোধী লিফলেট বিতরণে বাধা প্রদানের ঘটনায় ধাওয়া পাল্টাধাওয়া, কয়েক রাউন্ড গুলি বর্ষণ ও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শহরের পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের সঙ্গে বিএনপির কর্মীদের মধ্যে এ ঘটে। তবে এতে গুরুতর হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব জানান, সকালে পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা নৌকা মার্কার প্রচারণা চালাচ্ছিল। বিএনপির লোকজন এ সময় ওই এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণ করছিল। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে বিএনপির লোকজন পালিয়ে যায়। পরে তারা অস্ত্র নিয়ে নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির লোকজন কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে বলে তিনি দাবি করে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

এ বিষয়ে বিএনপি ও অংগ সংগঠনের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম বলেন, পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের ছেলেরা ভোটের প্রচারণা করছিল। আর বিএনপির লোকজন ভোট বিরোধী লিফলেট বিতরণ করছিল। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া, গুলি বর্ষণ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে ওই এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে বলে জানান তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ওই এলাকায় দফায় দফায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page