August 18, 2026, 6:16 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যারা নির্বাচন বর্জন করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

মঙ্গলবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাবর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের জন্য সবাইকে নির্বাচনে আসতে হবে, ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন কোন সুযোগ নেই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব।
ড. মোমেন আরো বলেন, যারা নির্বাচন বর্জন করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাই তারা নির্বাচন বানচাল করতে চান।

দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতার আগবান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের লেখনীতে তুলে ধরতে হবে। তবেই দেশের উন্নয়ন তরান্বিত হবে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান আলাওর ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ ক্লাবের সদস্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page