September 30, 2026, 2:48 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে পিস্তল নিয়ে নৌকার মিছিল ; যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ-৯ আসনে দুই হাতে দুই পিস্তল (আগ্নেয়াস্ত্র) নিয়ে মিছিলে অংশ নেন এক যুবক। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের এক মিছিলে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

জানা গেছে, অস্ত্রধারী ওই যুবকের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে।

বিষয়টি জানাজানির পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালামের সমর্থক ওই যুবক। বুধবার সন্ধ্যায় প্রতিদিনের মতো লোকজন নিয়ে নির্বাচনী ক্যাম্পের দিকে যায় একদল যুবক। যাদের মধ্যে সামনেই ছিলেন তানভীর। সে সময় তার দুই হাতে দুটো অস্ত্র দেখা যায়। যা তিনি বারবার উঁচিয়ে ধরছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলেও জানান এলাকাবাসী।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর ওই আসনে নৌকার টিকেট পান আব্দুস সালাম। তবে ঋণখেলাপির অভিযোগ এনে সালামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। আপিলের শুনানিতে সালামের প্রার্থিতা বাতিলও করেছিল নির্বাচন কমিশন। তবে প্রার্থিতা ফিরে পেতে পরে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। ওই আবেদনের শুনানিতে আবারও প্রার্থিতা ফিরে পান আব্দুস সালাম। তিনি ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page