August 8, 2026, 2:56 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে পিকনিক বাস-পিকআপ সংঘর্ষ ; নিহত ৪

বশির আলমামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতরা চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলারউত্তর হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. রিদুয়ান (৩৪) একই এলাকার পূর্ব সামাজিক পাড়ার রশিদ আহমদের ছেলে আবু বক্কর (৩০), মোজাফ্ফর আহমদের ছেলে মঈন উদ্দীন (৪৪),ও বাদশার ছেলে জয়নাল আবেদীন (৩৩)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের চকরিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page