April 22, 2026, 8:26 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে শকুন নিয়ে নির্বাচনী প্রচারণা করলেন ঈগলের সমর্থকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জ-২ আসনে তিনবারের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল প্রতীকের প্রচারণায় যে জীবন্ত পাখিটি প্রদর্শন করা হয়েছে তা ঈগল নয়। ঈগল ভেবে প্রচারণায় প্রদর্শন করা পাখিটির নাম ‘হিমালয়ান শকুন’।

মিছিলকারীদের টানা-হেঁচড়ায় পাখটি অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী এ তথ্য দেন।

তিনি বলেন, বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে অসুস্থ শকুনটি বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে আনা হয়েছে। ছয় থেকে সাত দিন চিকিৎসা দিয়ে এটিকে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণি অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিকেলে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে শকুনটি নিয়ে এমপি মজিদ খানের নির্বাচনী প্রচারণা চালানো হয়। পরে এ ঘটনা জেলা জুড়ে আলোচিত হয়েছে।

স্থানীয়রা জানান, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে জীবন্ত পাখি হাতে নিয়ে মিছিল করা হয়। নিজের ফেসবুক আইডির টাইমলাইনে তিনি এ প্রচারণা লাইভ প্রচার করেন।

পরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের মাধ্যমে মিছিলকারীদের কয়েকজন পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর করেন।

এদিকে, নির্বাচনী প্রচারে জীবন্ত প্রাণি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধির এ আইন না মানলে হতে পারে জেল-জরিমানা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page