August 14, 2026, 3:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ডব্লিওএইচও’র সতর্কবার্তা ; সুদানে স্বাস্থ্য সংকট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সুদানে গভীর স্বাস্থ্য ও মানবিক সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি শুক্রবার এ আহ্বান জানিয়ে আর্থিক সহায়তা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধও জানায়।
ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস যুদ্ধের কারণে সুদানের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য সুবিধা ঠিকমতো কাজ করছে না বলে উল্লেখ করেন।
সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।
জাতিসংঘ বলছে, চলমান পরিস্থিতিতে সুদান থেকে নতুন করে ৩ লাখেরও বেশি লোক পালাতে বাধ্য হয়েছে। এছাড়া ১২ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
এক্স (সাবেক টুইটার)-এ আধানম বলেছেন, গভীরতর স্বাস্থ্য ও মানবিক সংকটের মধ্যেই সুদানে সংঘাত পরিস্থিতি আরো মারাত্মক রূপ নিয়েছে যা প্রতিহত করা প্রয়োজন। এ সংঘাতের কারণে হাজার হাজার লোক নতুন করে বাস্তুচ্যূত হয়েছে যার অধিকাংশ নারী ও শিশু।
তিনি আরো বলেছেন, যুদ্ধের কারণে দেশটির অন্তত ৭০ শতাংশ স্বাস্থ্য সুবিধা কাজ করছে না।
এ স্বাস্থ্য সংকট মোকাবেলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে জাতিসংঘ বলেছে, সুদানে অন্তত ৭১ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ১৫ লাখ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page