September 8, 2026, 2:50 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

মাতৃমৃত্যুর হার কমাতে পরিবার কল্যাণকেন্দ্র ২৪ ঘণ্টা চালু রাখা হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশে এখনো অর্ধেক ডেলিভারি হয় বাসা-বাড়িতে। এ কারণে মাতৃমৃত্যুর হার কমানো যাচ্ছে না। মাতৃমৃত্যুর হার কমাতে হলে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হবে। সেই লক্ষ্যে আমরা দেশের সাড়ে চার হাজার পরিবার কল্যাণকেন্দ্রই ২৪ ঘণ্টা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি।

স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও রেফারেল ব্যবস্থা জোরদারকরণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে শনিবার দুপুরে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চিকিৎসা সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে রেফারেল ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষ সেবা পেতে শুরু করেছে। এখন আর মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার ইউনিট আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবির, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সৌমেন চৌধুরী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page