September 9, 2026, 3:40 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

বার্লিনে উৎসব নয় বিক্ষোভ ; গাজাবাসীর জন্য পাকিস্তানি খ্রিস্টানদের বিশেষ প্রার্থনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে গতরাতে বহু সংখ্যক মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠানাদি বাতিল করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, গাজা যুদ্ধের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তারা নববর্ষের প্রাক্কালে এই বিক্ষোভ সমাবেশ করছেন। গাজাবাসীর প্রতি তাদের সহানুভূতির কথা জানান এবং গাজার দুর্বিষহ অবস্থার মধ্যে অন্য কেউ নববর্ষ উদযাপন করুক সেটাও তারা পছন্দ করেন না। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল যাতে লেখা ছিল, “বোমা মারছে ইসরাইল, টাকা দিচ্ছে জার্মানি।”

এদিকে, পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায় নববর্ষের প্রাক্কালে যুদ্ধ-কবলিত গাজাবাসীর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে। তারা এবারের নববর্ষের সমস্ত উৎসব আয়োজনকে গাজাবাসীর জন্য উৎসর্গ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page