July 31, 2026, 9:27 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

সাভারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও  ৫ জনকে কুপিয়ে জখম ; ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাভারে স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর ও ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ ভূঁইয়া, রাসেল কমান্ডার ও জনি দেওয়ান। পলাতক অন্য আসামীরা হলেন- ইউপি সদস্য রাজন ভূঁইয়া ও তার ছোট ভাই রাকিব ভূঁইয়া, সাইফুল ইসলাম, পালছার মাসুদ, রনি দেওয়ান, ইমন, নিজাম, আমানসহ অজ্ঞাত আরো ২৫-৩০ জন।

জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় রাজন ভূঁইয়া ও তার সহযোগীরা। এসময় তারা অফিস ভাঙচুর ও ট্রাক প্রতীকের সানাউল্লাহ ভূঁইয়া সানি, সাগর, সুজন, এনামুল হক ও নুর ইসলাম নামে পাঁচ সমর্থককে মারধর করে আহত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়ের পর তিনজনকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। সেইসঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page