August 8, 2026, 4:57 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ মৎস্য ব্যাবসায়ী নিহত ও অপর ২ জন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন। নিহত সবাই মৎস্য ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোরে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ নিয়ে সিলেটের লামাকাজি মৎস্য আড়তে যাবার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালেই দু’জন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও অপর এক ব্যবসায়ীকে স্থানীয় কৈতক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- পিকআপটির চালক মো. জাহাঙ্গীর (৩০) ও তার সহকারি মো. শাহিনুর মিয়া (১৮)। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামে।
জয়কলস হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পিকআপ গাড়িটি থানায় নেওয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page