August 8, 2026, 4:58 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতরাতে অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে। আগুনে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের ভেতরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পিরুজালী সরকারপাড়া বাজারে অস্থায়ী কার্যালয়ে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে পিরুজালী ইউনিয়ন পরিষদ ভবনে হঠাৎ করে আগুন লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, পরিষদের আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি। প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু  ততক্ষণে ভবনে থাকা সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি পরিমান জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। আগুনে ইউনিয়ন পরিষদের কয়েকটি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাতে খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আসবাবপত্র, কয়েকটি কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামও গাজীপুর পুলিশ সুপার কাজীশফিকুল আলম, পিরুজালী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page