April 24, 2026, 12:52 pm
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের জেলার মির্জাপুরে আজ প্রাতভ্রমণে বের হয়ে সড়ক দুর্ঘটনায় সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান উদ্দিন শুভুল্লা গ্রামের বাসিন্দা।

ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। ফজরের নামাজ শেষে মহাসড়কের সার্ভিস লেন দিয়ে হাটাহাটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page