April 24, 2026, 12:52 pm
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে রাইস মিলে বিস্ফোরণ ; নিহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ের দাসপাড়ায় একটি রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের ২ শিশু ও ১ নারী রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদরের পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়ায় সাইদুর রহমানের হাসকিং মিলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ।

নিহতরা হলেন দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হাসকিং মিলের ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপের ফলে বয়লার বিস্ফোরণ ঘটে। সেখানে দীপ্তি দাস, পলক ও পূজা বসে ছিলেন। ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ সময় বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে যায়।

রহমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা পীড়াদায়ক। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফিরোজ ওয়াহিদ জানান, ঠাকুরগাঁও সদর উপজেলা রহমানপুর ইউনিয়নে সকালে একটি হাসকিং মিলের বয়লার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের দুইজন এবং আর একজন তার ভাতিজি মারা যান এবং এতে গুরুতর আহত হন আরেকজন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page