February 13, 2026, 8:38 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রামে শেষ রাতে ও ছিলে জমজমাট প্রচারণা

বশির আল-মামুন, চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় শেষ মুহুর্তেও জমজমাট ছিল চট্টগ্রামের ভোটের মাঠ। ভোটকে ঘিরে নগরীতে উৎসাহ উদ্দীপনার কমতি নেই কোথাও। প্রচারণার শেষ রাতেও ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছেন প্রার্থীরা।

শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। তবে, বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে রাতেও সরব ছিলেন প্রার্থীরা। শেষ মুহুর্তে সব প্রার্থীরাই চেষ্টা করেছেন ভোটারদের মন জয় করতে। মিছিল মিটিং, উঠান বৈঠকসহ নানাভাবে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে চেয়েছেন ভোট।

চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন রাতের তীব্র শীত উপেক্ষা করেই প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। উত্তর কাট্টলী এলাকায় উঠান বৈঠকে দিয়েছেন উন্নয়নের নানান প্রতিশ্র“তি।

এদিকে পিছিয়ে ছিল না চট্টগ্রাম ৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সোলায়মান আলম শেঠও। নিজ নির্বাচনী এলাকা বোয়ালখালী চষে বেড়িয়েছেন তিনি।

অন্যদিকে, প্রচারণার শেষ দিন বিকেলে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এম.এ.মতিন ভোট চেয়ে গণসংযোগ করেন। এর আগে, দুপুরে একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী গণসংযোগ করেন। নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

এছাড়াও, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে গণমাধ্যমকর্মী, নানা শ্রেণিপেশার লোকজনের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা করেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনজুর আলম।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page