April 24, 2026, 12:36 pm
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষ ; নিহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়- চালক ঝিনাইদহের শৈলকুপার উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী বখশের ছেলে শাহিনুর রহমান (২৮) ও হেলপার (চালকের সহকারী) একই উপজেলার অচিন্তপুর গ্রামের জসীম উদ্দিন (২৬)।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বলেন, ‘ভোরে কারবালা নামে একটি এলাকায় রাজশাহী থেকে ঝিনাইদহগামী বালুবোঝাই ধীরগতির একটি ট্রাককে (কুষ্টিয়া ট-১১-১৫৭৪) একই দিক থেকে আসা দ্রুতগতির অন্য ট্রাকটি (ঝিনাইদহ-১-১১-১৪৮১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালক ও হেলপারের (চালকের সহকারী) ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page