July 31, 2026, 6:30 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় গাজীপুর মহানগরের একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন ৬০ বছর বয়সী মো. আব্দুল করিম।

তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। কালীগঞ্জ উপজেলার পুটান গ্রামের বাসিন্দা ছিলেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রের কাজে যোগ দেন। রোববার সকাল সোয়া ৭টার দিকে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন গাছা থানার ওসি মো. শাহ আলম।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এদিকে, শনিবার রাতে ভোলার লালমোহনে একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page