July 31, 2026, 6:26 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

এদিকে নৌকার এ প্রার্থীর পুলিশের এক কর্মকর্তাকে ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকাচ্ছেন মোস্তাফিজুর রহমান।
ভোট বর্জনকারীদের ভোটাররা বর্জন করেছে : ওবায়দুল কাদের
একাধিক সূত্রে জানা যায়, নিজের অনুসারীকে আটক করায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে এসে এই ঘটনা ঘটান এ প্রার্থী।

চট্টগ্রামে এবার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। এছাড়া নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন।

চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোটগ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page