September 30, 2026, 6:37 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ভোটকেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার ভোটকেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে কিছু লোক জড়ো হয়ে একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। পরবর্তী সময়ে আরও একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে পুলিশ।

ভোটকেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ককটেলটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কে বা কারা ককটেলটি ভোটকেন্দ্রের সামনে রেখেছে সেটি জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page