September 30, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় শতাধিক আহত   

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় শতাধিক লোকজন আহত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব ও পশ্চিম মাছিমপুরবাসীর নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত ৭ জানুয়ারির নির্বাচনে দোয়ারাবাজার উপজেলা সদরের পাশের গ্রাম পূর্ব মাছিমপুর ও পশ্চিম মাছিমপুরবাসীর নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ বুধবার দুপুর ১২টার দিকে পূর্ব মাছিমপুর ও নৈনগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাতে পূর্ব মাছিমপুরের আমরু মিয়ার ছেলে ঈগল প্রতীকের সমর্থক শামীম আহমদের সঙ্গে পাশের নৈনগাঁও গ্রামের নৌকার সমর্থক আবুল হোসেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আবুল হোসেনের সমর্থকরা শামীম আহমদের পূর্ব মাছিমপুরের বাড়িতে ইটপাটকেল ছুড়ে। পুলিশ রাতে পরিস্থিতি শান্ত করে দুই পক্ষকে সরিয়ে দেয়। আজ সকালে আবুল হোসেনের দোয়ারাবাজারের বাসভবনে এসে শামীম আহমদের লোকজন হামলা করে। এই ঘটনার খবর নৈনগাঁও গ্রামে পৌঁছালে আবুল হোসেনের পক্ষের নৈনগাঁও গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা সদরে এসে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ একপর্যায়ে নৈনগাঁও ও পূর্ব মাছিমপুর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের শতাধিক লোক আহত হন। আহতদের সিলেট ও সুনামগঞ্জে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, নির্বাচনী সহিংসতার জেরে আজ দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। পুলিশ সংঘর্ষ থামাতে রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৫ (ছাতক এবং দোয়ারাবাজার উপজেলা) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী।

আজকের বাংলা তারিখ



Our Like Page