June 10, 2026, 6:50 pm
শিরোনামঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা-স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম : সেনাপ্রধান জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না : শেখ হাসিনা আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার চট্টগ্রামে দীর্ঘ ২৭ বছর পর যুবককে সন্তানের স্বীকৃতি দিলেন বাবা চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ; ১৫ জন আহত ইরানের কেশম দ্বীপে হামলা চালালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের নতুন হামলায় কড়া বার্তা চীনের
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় জেলা আওয়ামী লীগের নেতা কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মেহেরপুরের নির্বাচন-পরবর্তী সহিংসতার মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর মুজিবনগর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জাহিদুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকাল ৪টার দিকে পুলিশ পাহারায় জিয়াউদ্দিন বিশ্বাসকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস নির্বাচনে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে নির্বাচন করেন।

আদালত সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি রাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের ২৫ জন আহত হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় নৌকার সমর্থক আলতাফ হোসেন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসসহ ২৫ জনের নামে হামলা ও ভাঙচুরের মামলা করেন (মামলা নম্বর-৩)। সেই মামলায় দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ৮ জানুয়ারি রাতে নৌকার আনন্দমিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে এক সমর্থককে চড়-থাপ্পড় মারা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ঘটে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page