August 8, 2026, 8:15 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে বিয়ের আড়াই মাস পর শাশুড়িকে হত্যা করলো পুত্রবধূ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন শ্বশুরও। অভিযুক্ত পুত্রবধূ আইরিন আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার জামসা ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তহুরা বেগম (৫০) ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র আড়াই মাস আগে নিহত তহুরা বেগমের ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের আইরিন আক্তারের বিয়ে হয়। ৯ দিন আগে ছেলে বিদেশে গেছেন। বিয়ের পর থেকেই শাশুড়ি ও বউয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

মঙ্গলবার রাতে শ্বশুর ঘুমিয়ে যাওয়ার পর শাশুড়ি ও ছেলের বউ ঘরে বসে টিভি দেখছিলেন। পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাশুড়িকে টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করেন পুত্রবধূ আইরিন। এরপর চিৎকার দিলে মুখ কাপড় দিয়ে চেপে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার হাত, মুখ, মাথা ও গলায় জখম হয়। মৃত্যু নিশ্চিত করার পর পুত্রবধূ লাশ ঘর থেকে টেনে বের করে বারান্দার শৌচাগারে নিয়ে আসে।

সেখানে রক্তমাখা কাপড় পরিবর্তন করে লাশ গুম করার উদ্দেশে টেনে ঘরের বাইরে বের করা হয়। এ সময় শ্বশুরের ঘুম ভেঙে গেলে তিনি টের পান। এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। মুখে জখম হওয়ার পর জোর করে ছুরি ছিনিয়ে নেন শ্বশুর সোনামুদ্দিন। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুত্রবধূকে আটক করে।

সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত আইরিন আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page