June 10, 2026, 9:11 pm
শিরোনামঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা-স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম : সেনাপ্রধান জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না : শেখ হাসিনা আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার চট্টগ্রামে দীর্ঘ ২৭ বছর পর যুবককে সন্তানের স্বীকৃতি দিলেন বাবা চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ; ১৫ জন আহত ইরানের কেশম দ্বীপে হামলা চালালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের নতুন হামলায় কড়া বার্তা চীনের
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জের নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তার করতে বাড়ি ও দোকানে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের দুটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়িঘর ও সাত দোকান ভাঙচুর করেছে প্রতিপক্ষ। নির্বাচন পরবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বকুলতলা ও সোলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী সমর্থক কালাম ভূঁইয়া ও সাইফুল হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে নৌকার সমর্থক মনির দেওয়ান ও আনসার পাইকসহ বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। এ সময় কমপক্ষে ৩০-৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে ২০টি বাড়িঘর ও ৭টি দোকান ভাঙচুর করে তারা। এ ছাড়া দোকানের মালামাল ও নগদ টাকা লুটেরও অভিযোগ রয়েছে।

বকুলতলা গ্রামের ক্ষতিগ্রস্ত আমিন উদ্দিন সরকার মেয়ে পান্না বেগম বলেন, সকালে কাঁচির সমর্থক আহাদুলের নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ লুটে নিয়েছে। এ সময় তারা আমাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়।

এই ঘটনায় বকুলতলা এলাকার রেনু বেগম নামের এক নারী আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এই ঘটনার দুই নারী আহত হয়েছে- তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page