August 8, 2026, 10:33 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

যশোরে ট্রাক-ট্রেনর মুখোমুখি সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ওই কমিউটার ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৫ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত অনুমান ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে চালক নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, লোকাল ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page