May 7, 2026, 9:07 am
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

চিংড়ির ঘের দখলকে কেন্দ্র করে কক্সবাজারের ব্যবসায়ী খুন ; রাজধানী থেকে ১৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চিংড়ির ঘের দখল আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকোরিয়ার ব্যবসায়ী মোহাম্মদ হোসেন খুন হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে সাজানো হয় ডাকাতের হামলার নাটক। এই হত্যা মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, প্রতিপক্ষকে ফাঁসাতেই পরিকল্পনা করে চক্রটি।

৯ জানুয়ারি মধ্যরাতে খুন হন চকোরিয়ার চিংড়ি ঘের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন। ঘটনাকে ভিন্ন খাতে নিতে দোষরোপ করা হয় ডাকাত চক্রের উপর।

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় ব্যবসায়ী সমবায় সমিতির নাটকীয় এমন বক্তব্য।

ঘটনার পর ছায়া তদন্তে নামে র‌্যাব। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অপর ব্যবসায়ী লিটনের নেতৃত্বে হত্যা করা হয় হোসেনকে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বলেন, “সমবায় সমিতির নাম করে ইজারা নিয়ে আসলেও তারা নিজেরা দখল করে এখানে চিংড়ি চাষের লভ্যাংশ, যা বিপুল পরিমাণ অর্থ তারা ভোগদখল করতেন। যাদের মধ্যে এখানে আধিপত্য বিস্তার করা হয় তাদের মধ্যে এই অর্থটা ভাগ-বাটোয়ারা হতো।

র‌্যাব বলছে, সাড়ে ৫ হাজার একর জমির দখল ও আধিপত্যের জের ধরে ঘটে এই হত্যাকাণ্ড। নির্বাচন পরবর্তী সময় বেছে নেয় চক্রটি।

খন্দকার আল মঈন বলেন, “নির্বাচনের সময় দু’পক্ষের হয়ে তারা কাজ করছিলেন। এটাকে কৌশল হিসেবে নিয়ে তারা বিভিন্নভবে মিডিয়াতে বিবৃতি দিয়েছেন, ভিডিও করেছেন।

গ্রেফতারকৃতদের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page