September 30, 2026, 4:02 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত চায় যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার খবরগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত চায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, আমরা এখন বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি সহিংসতার খবরগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত করতে, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে। রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন- ‘বাংলাদেশে গণতন্ত্রকে দুর্বল করা এবং হাজার হাজার বিরোধী দলের সদস্যকে কারারুদ্ধ করার বিষয়ে কথিত ভুয়া নির্বাচনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? আপনি আপনার বিবৃতিতে উল্লেখ করেছেন, সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।’

এর জবাবে মিলার আবারো জানিয়ে দেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সেই সঙ্গে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে দেশটি উদ্বিগ্ন।

মিলার বলেন, আমরা অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। বিরোধী দলের হাজার হাজার সদস্যের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। আমরা দুঃখিত যে, সব দল এতে অংশ নেয়নি এবং নির্বাচনের সময় ও এর আশেপাশের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে, আমরা তার নিন্দা জানাই।

আজকের বাংলা তারিখ



Our Like Page