April 12, 2026, 2:42 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

সমাজে শিক্ষিত মানুষ অনেক আছে ; কিন্তু ভাল মানুষের বড়ই অভাব : এমপি নাসের শাহরিয়ার জাহেদী

এম এ কবীর, ঝিনাইদহ : দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। সার্টিফিকেট অর্জনের চেয়ে আপনার সন্তান মানুষ হলো কিনা সেটি আগে দেখার বিষয়। শিক্ষকদের প্রকৃত সম্মান না দিলে এক সময় কেউ আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। এ কারনে একাডেমিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষ দেয়া খুবই দরকারী। যদি নৈতিক নাগরিক না পাওয়া যায় তা হলে দেশ এগোবে না।
কথা গুলো বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

তিনি গতকাল সকালে ঝিনাইদহ শহরের শহিদ মসিউর রহমান সড়কে শিশুশিক্ষার জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান জবেদা খাতুন একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান, সরকারী কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক,পৌর মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেকুজ্জামান।
প্রধান অতিথি বলেন, সমাজে শিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু ভাল মানুষের বড়ই অভাব। তিনি বলেন,জাহেদী ফাউন্ডেশনের এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) এর আওতায় এ অঞ্চলে মান সম্পন্ন শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে একটি বালিকা বিদ্যালয় একটি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার কার্যক্রম এগিয়ে চলেছে। তিনি এ মহতী উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে পায়রা এবং বেলুন উড়িয়ে জবেদা খাতুন একাডেমীর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবং শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উল্লেখ্য এই শিক্ষা কার্যক্রমের সার্বিক ব্যবস্থপনায় রয়েছেন (ইডিপি)র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রুশো এবং জাহেদী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর তবিবুর রহমান লাবু।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page