August 18, 2026, 3:39 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ এবং দিক নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন করা হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর নতুনভাবে এ কাউন্সিল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়।

১৪ সদস্যের এই কাউন্সিলে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন ও পরিকল্পনা মন্ত্রীকে ভাইস-চেয়ারম্যান করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যকে।

প্রজ্ঞাপনে জানানো হয়, কাউন্সিল বছরে ন্যূনতম ১টি সভা করবে। প্রয়োজনবোধে এ কাউন্সিল নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এ কাউন্সিলকে সাচিবিক সহায়তা দেবে।
কাউন্সিলের কার্যপরিধিতে বলা হয়, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ এবং দিক নির্দেশনা দেয়া; বাংলাদেশ ডেল্টা প্ল্যান হালনাগাদকরণে দিক নির্দেশনা দেওয়া। বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নে নীতি নির্ধারণ ও নির্দেশনা দেওয়া এবং ডেল্টা ফান্ড গঠন ও ব্যবহারে দিক নির্দেশনা দেওয়া।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page