August 18, 2026, 3:47 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

অভিবাসন ব্যয় কমাতে মধ্যসত্বভোগীর অনুপ্রবেশে নজরদারি বাড়ানো হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যসত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে।
তিনি বলেন, অভিবাসন ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুই-তিন স্তরের মধ্যসত্ত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিকহারে বেড়ে যায়।
এসময় প্রতিমন্ত্রী সবাইকে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে আহ্বান জানান।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা)’র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।
মতবিনিময় সভায় সচিব মো. রুহুল আমিন বলেন, ‘আমাদের লক্ষ্য নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন। এক্ষেত্রে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, প্রবাসী কর্মীদের সামগ্রিক সুরক্ষায় সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরি।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বায়রা’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীসহ নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page