May 15, 2026, 9:39 am
শিরোনামঃ
ভারতের পশ্চিমবঙ্গে শুরু হলো বুলডোজার অভিযান চীন আমাকে মুগ্ধ করেছে : ট্রাম্প বিনিয়োগ আরও বাড়াতে চীনকে আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে ও এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : ড. আসিফ নজরুল দেশে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু ; মোট নিহতের সংখ্যা ৪৩৯ জন ফরিদপুরে লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রস্তাব কাতারের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়া ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের নিকট পাঠিয়েছে। মধ্যস্থতাকারীদের সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ব্লুমবার্গ’ সংবাদ সংস্থার এক রিপোর্টে এ কথা জানিয়েছে।

প্রস্তাবে গাজা উপত্যকায় আটক সব জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। পরিবর্তে  ইসরায়েল বেশ কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। নথিতে আরও বলা হয়েছে, এতে গাজায় যে মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়ানোর কথা উল্লেখ রয়েছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের ঘোষিত সংকল্পের কারণে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।
জেরুজালেমের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকান্ডের প্রতিক্রিয়া হিসাবে হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখন্ডে আকস্মিক হামলা চালায়।
এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এতে পুরো গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়। ইসরায়েল ২৩ লক্ষ ফিলিস্তিনিদের বসবাসের গাজা ছিটমহলে অবরোধ আরোপ করে এবং গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে।
ইসরায়েলি হামলায় গাজায় ২৫ হাজারের বেশী লোক মারা গেছে। এদের বেশীর ভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page