May 7, 2026, 3:56 am
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

ইসলাম ও মুসলমানদের খেদমতে আওয়ামী লীগের মতো এতো কাজ আর কোন সরকার করেনি : ধর্মমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ইসলাম ও মুসলমানদের খেদমতে আওয়ামী লীগ সরকারের মতো এতো কাজ কোন সরকার করেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে ভূমিকা রাখার চেষ্টা করেছে।
ফরিদুল হক খান আজ চট্টগ্রামের লোহাগাড়ায় বাইতুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ আয়োজিত বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্থপতি, তেমনি তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় এদেশে ইসলামের প্রচার-প্রসারেও পথিকৃৎ। তাঁর শাসনামলে ইসলামের খেদমতে এদেশে অনেক যুগান্তকারী কার্যক্রম গৃহীত ও বাস্তবায়িত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব পালনকালে এদেশে ইসলাম ও মুসলমানদের উন্নয়নে বাস্তবায়িত কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ইসলামের খেদমতের কথা চিন্তা করেন, সেভাবে আগে কোন রাষ্ট্রনায়ক চিন্তাও করেননি।
তিনি বলেন, সারাদেশে নির্মাণধীন মডেল মসজিদগুলোর সুযোগ- সুবিধাসমূহ দেখলে বোঝা যায়, তিনি কতটা সুনিপুণভাবে ইসলামের খেদমত করে যাচ্ছেন। এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইসলামের প্রতি শেখ হাসিনার খেদমতের অমরগাঁথা।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হোসেন, অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুসহ বায়তুশ শরফের অসংখ্য অনুসারী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page