August 9, 2026, 2:54 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে টুকলু মিয়া (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

রোববার (২৮ জানুয়ারি) ভোর রাতে ওই উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন টুকলুসহ একদল চোরাচালানকারী। এ সময় টহলরত বিএসএফ’র এক দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ঘটনাস্থলে টুকলু নিহত হলে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায় এমন দাবি স্থানীয়দের। তবে এ বিষয়ে বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমি বিষয়টি লোকমুখে শুনেছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। খোঁজখবর নিয়ে বলতে পারব।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page