August 9, 2026, 3:42 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান সীমান্তে মর্টার শেল ও বুলেট আতঙ্ক ; স্কুল-মাদ্রাসা বন্ধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের গোলাগুলিতে বার বার ছুটে আসছে মর্টার শেল ও বুলেট। এতে ভয়ে আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র অস্থান নিচ্ছেন সীমান্তের অনেকগুলো পরিবার।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সীমান্ত এলাকার ৫টি স্কুল ও তিনটি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয় বলে জানা গেছে। বর্তমানে নাইক্ষংছড়ির উপজেলার ঘুমধুম তুমব্রু ও কক্সবাজারের মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে চলমান ঘুমধুম তুমব্রু সীমান্তে উত্তেজনার কারণে ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও এলাকার তিনটি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি সীমান্তের কোনারপাড়া, তুমব্রু, তুমব্রুবাজার, মধ্যমপাড়া, ভাজাবুনিয়া স্কুল পাড়া, হেডম্যানপাড়া ও বাইশফাঁড়ির অনেক লোক মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের মর্টার শেল ও বুলেট আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন শতাধিক পরিবার।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের মর্টার শেল ও বুলেট আতঙ্কের কারণে পাঁচটি প্রাইমারি স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলোর পাঠদান আবার চালু করা হবে।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যান্তরে গোলাগুলির প্রভাবের কারণে পাঁচটি প্রাইমারি স্কুল ও তিনটি মাদ্রাসা দুপুরের পরে ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল ও মাদ্রাসা গুলি আবার খোলা থকবে।’

উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার আর্মি (বিজিপি) এবং আরাকান আর্মির মধ্যকার চলমান সংঘর্ষের সময় গত ২৭ জানুয়ারি মিয়ানমার থেকে ফায়ারকৃত ১৩টি মর্টার শেল এবং ১ রাউন্ড বুলেট কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি তাৎক্ষণিক বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠায়। ওই ঘটনার প্রেক্ষিতে বিজিবির মহাপরিচালক গত ২৮ জানুয়ারি মিয়ানমারের ফায়ারকৃত মর্টার শেল এবং বুলেট বাংলাদেশে পতিত হওয়ার স্থান পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page