August 9, 2026, 4:04 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি উন্নয়ন ও গণতন্ত্র শোভাযাত্রা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার উদ্যোগে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১০টায় মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান শেখ রেজাউল ইসলাম, মাগুরা জেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রানা আমির রানা, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, এ্যাডঃ রাশেদ মাহমুদ শাহিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ- সভাপতি  ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান খোকন, যুবলীগ, সেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু বলেন, কেন্দ্রীয় কমিটির পুর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আজকের এই সমাবেশ, তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, জামাত বিএনপি জনগন হতে বিচ্ছিন্ন হয়ে তারা দেশক অস্থিতিশীল দেশে রুপান্তরিত করতে পায়তারা করছে। সকল জনগনকে সাথে নিয়ে প্রতিহত করতে ও সকলে একাত্রিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকার জন্য আহবান জানান।

বক্তব্য শেষে শোভাযাত্রা মাগুরা শহর প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page