October 23, 2026, 5:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

শান্তি চুক্তির পর পাহাড়ে সংঘাত বন্ধসহ উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয় : পার্বত্য প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুইদশকের  ভাতৃঘাতি সংঘাত বন্ধ হয়েছিল এবং এ অঞ্চলে শান্তির সুবাতাসসহ উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি বলেন, বিএনপি-জামাত পাহাড়ের দীর্ঘ দুই দশকের সমস্যা ও  ভাতৃঘাতি এ সংঘাত বন্ধ করার কোন উদ্যোগ না নিয়ে তা জিইয়ে রেখেছিল।
বৃহস্পতিবার বেলা ১১টায়  জেলা আওয়ামীলীগের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, শীলা রায়, বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র জেলা যুবলীগ সভাপতি  মো: আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেনসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্য প্রতিমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমতলের মত পুরো  পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে তা এখন দৃশ্যমান। তাছাড়া পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের যে  ধারা শুরু হয়েছে তা  অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page