August 9, 2026, 5:15 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

নতুন প্রজন্মরা দেশের ভবিষ্যৎ কর্ণধার : ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন

বশির আল-মামুন, চট্টগ্রাম : ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ বলেন , আজকের শিশুরাই আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন পর্যায়ে গিয়ে নিজ এলাকার জন্য অবদান রাখবে।আমরা দোয়া করি আজকের শিশুরা যেনো ভবিষ্যতে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হয়ে যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) বান্দরবানের আলীকদম উপজেলায়,আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাস মাঠে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে, আলীকদম জোনের ব্যবস্থাপনায় স্থানীয় জনসাধারণ মাঝে শীতবস্ত্র এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় স্থানীয় বসবাসকারী ৩৫০ জনের মাঝে কম্বল ,১৩০ জন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা,কলম,শীতবস্ত্র, সুয়েটার সহ খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩১ বীর আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি, আলীকদম উপজেলা সহকারী কমিশনার ভূমি,মোঃ জিল্লুর রহমান,আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের তত্বাবধায়ক ইয়োংলক ম্রো সেনা রিজিয়ন ও আলীকদম জোনের উর্ধতন সেনা কর্মকর্তা, স্কুলের শিক্ষক,ছাত্রছাত্রী বৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ।

এসময় পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে সেনাবাহিনী সর্বদাই পাশে ছিল, আছে এবং থাকবে।এবং দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে অসহায় মানুষদের আর্থসামাজিক উন্নয়নে সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানান বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page