August 9, 2026, 6:04 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় জাতীয় পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী

ইব্রাহিম খলিল : সাতক্ষীরায় জাতীয় পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

তিন দিনব্যাপী এ পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

তিনি বলেন, পিঠা উৎসব আবহমান বাংলার ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম অংশ। এ উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। প্রাচীনকাল থেকেই অঞ্চলভেদে বিভিন্ন রকম পিঠা তৈরি হয়ে আসছে। তবে ফাস্ট ফুডের প্রভাবে ধীরে ধীরে পিঠা বিলুপ্তের পথে। পিঠা উৎসব বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব শুধু বাণিজ্যিকভাবে নয়, শিল্পের জায়গায় নিয়ে যেতে হবে। শুধু শহরে নয় এই উৎসব গ্রামাঞ্চলেও পৌঁছে দিতে হবে।

জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহান।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না, সাবেক মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, বর্ণমালা একাডেমির পরিচালক নাহিদা পারভীন পান্না, সাতক্ষীরা অনলাইন মার্কেট এর পরিচালক মো: ইব্রাহিম খলিল প্রমুখ।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ ৮টি স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page