August 20, 2026, 2:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নতুন সরকারের প্রথম সচিব সভা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয় প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান সচিব সভায় দিকনির্দেশনা দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একজন কর্মকর্তা জানান, ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হবে সচিব সভায়। সামনে রমজান, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সংশ্লিষ্ট সচিবদের নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৮৫ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করছেন।

সবশেষ ২০২২ সালের ২৭ নভেম্বর সচিব সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page