August 12, 2026, 1:15 pm
শিরোনামঃ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন জেলেনস্ক মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল : আইআরজিসি মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

কৃষক ও কৃষির উন্নয়নে ৫০ প্রকল্পের ধারণাপত্র যাচাই হচ্ছে : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কৃষক ও কৃষির উন্নয়নে ৫০ প্রকল্পের ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, সমগ্র দেশের প্রান্তিক কৃষকদের এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে ৫০টি প্রকল্প ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, কৃষক এবং কৃষির উন্নয়নে নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে— ২.২৭ কোটি কৃষককে স্মার্ট কার্ড প্রদান, ১০ লাখ কৃষককে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ প্রদান, ৫০ লাখ কৃষককে সম্প্রসারণ প্রদান সহায়তা, উন্নয়ন সহায়তা ও ঋণ সহায়তা প্রদান, ২০ হাজার কৃষি উদ্যোক্তা সৃষ্টি, ১০ অ্যাক্রেডিটেশন ল্যাব স্থাপন, ১০ লাখ হেক্টর জমিতে সেচ উন্নয়ন, ২ লাখ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের এডপশন, ক্লাইমেট স্মার্ট ও কৃষির প্রবর্তন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page