September 16, 2026, 6:15 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে চেতনতা মূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওতাধীন ইরেসপো প্রকল্প কর্তৃক বাস্তবায়নাধীন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে “পল্লী উন্নয়ন কিশোরী সংঘের” সচেতনতা মূলক প্রশিক্ষণ, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলামের সঞ্চালনায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, বিআরডিবির ঝিনাইদহের উপ-পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান প্রমুখ।২
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের যে রুপ-রেখা দিয়েছেন তার প্রতিনিধি হবে আজকের উপস্থিত কিশোরীরা। মেধা ও দক্ষতা সবার আছে কিন্তু তা চর্চা করতে হবে। সমাজ ও দেশের জন্য আগামীতে তোমাদের কাজ করতে হবে। সরকার কর্তৃক পল্লী উন্নয়ন কিশোরী প্রকল্পের মাধ্যমে তোমরা সঞ্চয়ে উৎসাহিত করণের লক্ষ্যে মাসিক জমাকৃত সঞ্চয়ের উপর সরকার কর্তৃক ২০০% বোনাস পাচ্ছো, নিয়মিত প্রশিক্ষণে মেডিকেল অফিসারদের মাধ্যমে বয়ঃসন্ধি সম্পর্কে কিশোরীদের সচেতন করাসহ বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন, যৌতুক প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ বিষয়ে কিশোরীদের সচেতন করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page