August 20, 2026, 2:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অভ ফেইমে সেইফ ফুড কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মানসম্মত খাবার পেতে হলে একটু খরচ বেশি হয়। প্রয়োজনে অল্প খাবো, কিন্তু মানসম্মত খাবার খাবো- এই মানসিকতা তৈরি করতে হবে। সস্তা পেলেই বেশি খাওয়ার প্রবণতা থাকে। সেক্ষেত্রে গুণগতমান নিশ্চিতের পরেই পণ্য কেনা উচিৎ বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, এক সময় আমাদের দেশ থেকে প্রচুর চিংড়ি রপ্তানি হতো। কিন্তু ক্ষতিকর জেলি মেশানোর পর থেকে রপ্তানি কমে যেতে শুরু করে।
বিদেশে মানসম্মত পণ্যের চাহিদা আছে উল্লেখ করে- সাধন চন্দ্র বলেন, বিদেশে রপ্তানি করতে হলে মানসম্মত পণ্য নিশ্চিত করতে হবে। বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন বাড়াতে হবে।
মন্ত্রী আরো বলেন, মসজিদের ইমাম যদি জুমার আগে নিরাপদ খাদ্য বিষয়ে মুসল্লীদের সচেতন করেন, তাহলে সচেতনতা বাড়বে। স্কুলের শিক্ষকরা তার লেকচারের আগে ২ মিনিট নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহিত করলে, তা শিক্ষার্থীদের মধ্যে প্রভাব ফেলবে। এভাবে সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশে একসময় খাদ্যের অভাব ছিলো, মঙ্গাও ছিলো। আমরা এখন সেখানে নেই। দানাদার খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমরা ভোক্তা যাতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পায়-তা নিয়ে কাজ করছি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page