August 20, 2026, 2:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রেলপথ একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয় : রেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলের সকল জঞ্জাল ফেলে দিয়ে রেলপথ মন্ত্রণালয়কে জনগণের সেবায় নিয়োজিত করা হবে। জনগণের কল্যাণে যাতে রেলপথ মন্ত্রণালয় কাজ করতে পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বর্তমানে রেলপথ মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকারের আগে যারা ক্ষমতায় ছিল তারা রেলটাকে ধ্বংস করে দিয়ে গেছে। রেলের মূল ক্ষতি তারাই করে গেছে। গোল্ডেন হ্যান্ডশেকের নামে একবারে দক্ষ কর্মী শূন্য করে গেছে। এখন আমাদের ভালো ড্রাইভার নেই, ভালো ফোরম্যান নেই। সবক্ষেত্রেই তারা ক্ষতি করে দিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। বিভিন্ন রেলপথ বন্ধ হয়ে যাওয়ার পরও সেগুলো পুনরায় চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেলের ব্যাপক সম্প্রসারণ হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে বিশ্বাস রেখে আমার ওপর রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি রেলকে সুন্দর প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণে নিয়োজিত করব। এজন্য সবার সহযোগিতা চাই।

রেলমন্ত্রী বলেন, আমি যখন রেলমন্ত্রী হয়েছি তখন রেল মন্ত্রণালয় বিট করা অনেক সাংবাদিক আমার কাছে এসেছিল। আমি তাদের বলেছি আমার অভিজ্ঞতা তেমন খুব একটা ভালো না। কারণ সাংবাদিকরা আমাকে কোনো সময় ভালোভাবে উপস্থাপন করতে পারে না। সাংবাদিকরা সমাজের সবচেয়ে এলিট শ্রেণির লোক। সাংবাদিকরা সমাজের অংশ। সাংবাদিকরা দেশকে গঠন করার জন্য ভালো কাজ করতে পারেন। গঠনমূলক সমালোচনা করবেন, সেগুলো অবশ্যই আমাদের সিদ্ধান্ত নিতে কাজ করতে সহায়ক হবে। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করলে সেটা দেশের জন্য ভালো না, জনগণের জন্য ভালো হবে না। আমরা যদি নিজেরা পরস্পরের মূল্যায়ন করতে পারি তাহলে আমরা নিজেরাও এগিয়ে যাব, দেশটাও এগিয়ে যাবে।

পুনাক রাজবাড়ীর সভানেত্রী হালিমা আখতার শিরিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসকের সহধর্মিণী লেডিস ক্লাবের সভানেত্রী জিনাত আফরিন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক রাজবাড়ীর সদস্যবৃন্দসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রেলমন্ত্রী জিল্লুল হাকিম পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page