May 6, 2026, 8:16 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

সরকার ধান-চালের সঠিক ব্যবস্থাপনা গড়তে চায় : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দাম কমানোই অবৈধ মজুতবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য নয়। সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের সদর ও পার্বতীপুর উপজেলায় অবৈধ মজুতবিরোধী অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সারাদেশে মজুতবিরোধী অভিযান চলছে। আমরা আসি বা না আসি অভিযান থেমে নেই। আমরা গতকাল এখানে স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি। মিটিংয়ে তারা ওয়াদা করেছে চালের দাম বাড়বে না, বরং কমবে।

মন্ত্রী বলেন, আজ আমরা সারা দিনে ৫টি মিলে গিয়েছি। কারো অবৈধ মজুত আছে কি না, কেউ কোন অনিয়ম করছে কি না তা খতিয়ে দেখছি। অনেকেই বেশি লাভের আশায় মাঠে ময়দানে ধান মজুত করে রাখে। আমরা পত্রপত্রিকায় দেখি বস্তায় গাছ গজিয়ে গেছে। ইস্পাহানি অটো রাইস মিলে অনিয়ম ও অবৈধ মজুত দেখে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্পাহানি অটো রাইস মিলকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য ১ লাখ টাকা জরিমানা আদায় করে।

অভিযানকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন ও জেলা প্রশাসক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page