August 17, 2026, 4:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে যুবক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পোলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর আলম ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার কুদ্দুসের ছেলে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

ভোলহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন মোবাইল বলেন, জাহাঙ্গীর আলম আহত অবস্থায় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে ইমারজেন্সি বিভাগে কর্তরত চিকিৎসক দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার হাতে লেগেছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে ট্রান্সফার করা হয়েছে।

ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। ঘটনা শুনে ঘটনাস্থলে ও তার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। আমরা তার খোঁজখবর রাখছি।

৫৯ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, ভোলাহাট উপজেলায় অবস্থিত মহানন্দা নদীটির অধিকাংশ ভারতের মধ্যে পড়েছে। সেই নদীতে মাছ ধরার সময় জাহাঙ্গীর নামে একজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। গুলিটি তার হাতে লাগে। চিকিৎসা শেষে সে এখন সুস্থ আছে। আমরা বিএসএফকে এই বিষয়ে একটি প্রতিবাদ লিপি পাঠাব।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page